Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সমাজসেবক কন্দর্পময় মজুমদারের অকাল প্রয়াণে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানের শোক প্রকাশ সমাজসেবক কন্দর্পময় মজুমদারের অকাল প্রয়াণে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানের শোক প্রকাশ – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সমাজসেবক কন্দর্পময় মজুমদারের অকাল প্রয়াণে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানের শোক প্রকাশ

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট নগরীর করের পাড়া শাপলা সংঘ পূজা কমিটির বর্তমান সভাপতি, মোহনা সামাজ কল্যান সংস্থার আহবায়ক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখার শাখা ব্যপস্থাপক দেবজ্যোতি মজুমদার রতনের পিতা শাপলা সংঘ পূজা কমিটির প্রধান উপদেষ্টা,
প্রবীণ ব্যক্তিত্ব, সমাজসেবক কন্দর্পময় মজুমদারের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
এক শোকবার্তায় কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ বলেন প্রয়াত কন্দর্পময় মজুমদার ছিলেন একজন গুণী ব্যক্তিত্ব,নিঃস্বার্থ সমাজসেবক এবং পরোপকারী মানুষ।
আমৃত্যু তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন নীরবে,বহুগুণে গুণান্বিত প্রবীণ এই সমাজ সংস্কারকের অকালে চলে যাওয়া আমাদের জন্য খুবই বেদনার,তাঁর এই শুণ্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমি এই গুণীজনের আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান সৃষ্টিকর্তা শোকাভিভূত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone