Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আরব আমিরাতে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন আরব আমিরাতে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আরব আমিরাতে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট:
  • আপডেটের সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

‘ঐক্য ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে’-এ শ্লোগানকে সামনে রেখে জকিগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে বর্ষপূর্তি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইনে অনুষ্টিত হয়েছে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বর্ষপূর্তি অনুষ্ঠান।
গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি অফিসে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। আলোচনায় অংশ নিয়ে অতিথিগণ জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সকল কার্য্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা জাকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের মত আরো সংগঠন পুরো সিলেট জেলায় এমনকি বাংলাদেশে জন্ম নিক, সত্যিকারের সমাজ সেবায় ঝাপিয়ে পড়ূক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সংযুক্ত আরব আমিরাত বসবাসরত সংগঠনের সহ-সভাপতি কয়েছ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সদস্য মারুফ আহমদ, জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান বেলাল।
সংগঠনের সহ দপ্তর সম্পাদক মাছুম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যকরী সদস্য রাসেল আহমদ ও রাব্বানী মিয়া প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone