Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
একদিনে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু সৌদি আরবে একদিনে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু সৌদি আরবে – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

একদিনে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু সৌদি আরবে

Reporter Name
  • আপডেটের সময় রবিবার, ৫ জুলাই, ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছেন। শনিবার একদিনে দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৮ জনে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১২৮ জন।

সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০, দাম্মামে ৩১৫, হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone