Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
টি-টোয়েন্টিতে চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক:
  • আপডেটের সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঙ্গলবারের ম্যাচে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন জেমকন খুলনার অধিনায়ক।

চট্টগ্রামের বিপক্ষে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলকটি স্পর্শ করেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামার সময় চার হাজার থেকে মাত্র ২ রান দূরে ছিলেন। সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

এর আগে তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone