Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: রনি, রাজন ও আইনুদ্দিন ৫ দিনের রিমান্ডে এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: রনি, রাজন ও আইনুদ্দিন ৫ দিনের রিমান্ডে – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: রনি, রাজন ও আইনুদ্দিন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বন্দী করে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আরো ৩জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামী মাহবুবুর রহমান রনি, সন্দিগ্ধ আসামী রাজন ও আইনুদ্দিনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়।

শুনানীর পর আদালতের বিচারক ৩ জনের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানীকালে আসামীদের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone