Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিলেট নগরীতে কিশোরী ধর্ষণ: র‌্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ কর্মী সিলেট নগরীতে কিশোরী ধর্ষণ: র‌্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ কর্মী – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সিলেট নগরীতে কিশোরী ধর্ষণ: র‌্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাগিব হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নিজু স্বেচ্ছাসেবক লীগ নেতা পিজুষ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
র‍্যাব-৯ এর এএসপি সামিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্ষিত হওয়া ওই কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই  কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। সে দাড়িয়াপাড়ায় এলাকার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা। এছাড়া ধর্ষিত কিশোরী খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। ধর্ষিত কিশোরী সদর উপজেলার ছালিয়া গ্রামের বাসিন্দা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone