Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

অবশেষে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেটের সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থার ‘যা করার প্রয়োজন করুক’।

জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) বলছে, তারা জো বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মূলত মিশিগানে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে সার্টিফায়েড হওয়ার পরপরই বাইডেনের জয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করে।
জো বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি নিয়ে আসাসহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিলো প্রয়োজনীয় পদক্ষেপ।

এদিকে ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় থাকা জিএসএ বাইডেন শিবিরকে জানিয়েছে তারা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

প্রশাসক এমিলি মারফি বলেছেন, নতুন প্রেসিডেন্টের জন্য তিনি ৬৩ লাখ ডলার অবমুক্ত করেছেন।

যদিও ‘ভালো লড়াই’ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে এমিলি ও তার টিমের করনীয় কাজটাই করা উচিৎ এবং আমার টিমকেও তাই বলেছি।

মারফিকে ট্রাম্পই জিএসএ প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তিনি নির্বাচনের ফল সার্টিফিকেশন ও আইনি চ্যালেঞ্জসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে তার সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তবে হোয়াইট হাউসের দিক থেকে কোনো চাপের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone