Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দলীয় নেতাকর্মীসহ সকলকে বিএনপি নেতা মঞ্জুরুল করিম তুহিনের ঈদ শুভেচ্ছা দলীয় নেতাকর্মীসহ সকলকে বিএনপি নেতা মঞ্জুরুল করিম তুহিনের ঈদ শুভেচ্ছা – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দলীয় নেতাকর্মীসহ সকলকে বিএনপি নেতা মঞ্জুরুল করিম তুহিনের ঈদ শুভেচ্ছা

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীসহ দেশ-বিদেশী অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা,যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।

শুভেচ্ছা বার্তায় মঞ্জুরুল করিম তুহিন বলেন পবিত্র ঈদুল আযহা  মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আযহার মদ্য দিয়ে মুসলমানদের সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবছর ঈদুল আযহার এমন একটি সময়ে আমাদের মাঝে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র দেশ।

আমরা অনেকেই এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনজনকে হারিয়েছি।দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদুল আযহার ঈদ এসেছে আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে।
দেশের সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন।

পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone