Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬নং ওয়ার্ডে করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬নং ওয়ার্ডে করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬নং ওয়ার্ডে করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা

নোঙর টিভি ডেস্ক
  • আপডেটের সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০

পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০ টায় ৬নং ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।

সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের আহবানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জনসচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে আজ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা ৬ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে ।

পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রুহুল আমিন (লাভলু) ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমকে ধন্যবাদ জানিয়ে বলেন এই মানবিক উদ্যোগ গ্রহণে সাধারান মানুষ কিছুটা হলেও সচেতন হবে,তিনি পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থাকে এই কার্যক্রমে সম্পৃক্ত করায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের সকল সদস্যগণকে  কর্মসূচী সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন ।

জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করেন পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার  সাধারণ সম্পাদক শামীম আহমেদ(সানী) ,সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ ,এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মৌলভী শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মোক্তার হোসেন(সামী)শিক্ষা ও সংস্কিতি সম্পাদক মোঃ সাদিক আহমেদ,প্রচার সম্পাদক আব্দুল সালাম সাজ্জাদ,দপ্তর সম্পাদক মোঃ রাহেল মিয়া,কার্যনিবাহী সদস্য মিজানুল হক মিজান এবং এন্তাজুল হক সানা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone