Warning: Creating default object from empty value in /home/nongartv/public_html/wp-content/themes/OnlineChannel/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
এমসি ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন এমসি ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন – নোঙর টিভি
  1. support@nongartv.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

এমসি ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বন্দী করে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের আইনজীবীবৃন্দ ব্যানারে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শতবছরের এই ঐতিহ্যের একটি প্রতিষ্ঠানে কলঙ্কের দাগ লাগিয়েছে ছাত্রলীগ নামদারী নরপশুরা। সিলেটের পবিত্র মাটিতে এমন ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে সুনামগঞ্জসহ সিলেটের সকল আইনজীবীরা সোচ্চার। ধর্ষণের সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় আইনশৃংখলাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোটেক চান মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোটে সৈয়দ জিয়াউল হক, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট রহুল তুহীন, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট এনাম আহমদ, অ্যাডভোকেট কামাল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone